শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মন্ত্রীদের মন খারাপ, প্রধানমন্ত্রীরও একই সুর—‘মন তো আমারও খারাপ’ বললেন তারেক রহমান

দায়িত্ব পেয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকগুলো অবিশ্বাস্য সিদ্ধান্ত নিয়েছেন। দলের এমপি-মন্ত্রীরা মুখিয়ে ছিলেন সরকারি প্লট আর শুল্কমুক্ত গাড়ি নিতে। কিন্তু সেটাতে গুড়েবালি। সরকার গঠনের দিনই সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা দেন- আমাদের মন্ত্রী-এমপিরা এই সুযোগ পাবেন না।

এ ছাড়া সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে ভিভিআইপি প্রটোকল না নেয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। সম্পাদকদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে এসব বিষয় আলোচনায় আসে। তবে ভিন্ন এক প্রেক্ষাপটে তখন একজন সম্পাদক জিজ্ঞেস করেছিলেন, মন্ত্রী-এমপিরা তো আপনার এই সিদ্ধান্তে মন খারাপ করেছেন। তখন তিনি বললেন, ‘মন তো আমারও খারাপ’।

আমিও তো সেই সুযোগ পেলাম না। প্রসঙ্গটা এসেছিল, প্রধানমন্ত্রীর দপ্তরের দুপুরের খাবার নিয়ে। বিনয়ের সঙ্গে বলছিলেন মধ্যাহ্নভোজের আয়োজন আছে। তবে আপনাদের মনঃপূত হবে কি না জানি না। আমি তো খাওয়ার বাজেটের ওপর কাঁচি চালিয়েছি। প্রধানমন্ত্রীর দপ্তরে খাওয়ার জন্য বরাদ্দ ছিল জনপ্রতি প্রায় ৮০০ টাকা। পর্যটন করপোরেশন থেকে আসতো সেই খাবার। দীর্ঘদিন থেকে এই প্রাকটিস চলে আসছিল।

আমি তা কমিয়ে ১৫০ টাকা করেছি। বৈঠকের শুরুতেই খাওয়ার আয়োজন। নিজে আগে না নিয়ে মালিক-সম্পাদকদের আমন্ত্রণ জানালেন। সাদাসিধে মেন্যু। সাদা ভাত, ঢেঁড়স ভাজি, লাউ-চিংড়ি, একটি ডিমের তরকারি। খাওয়া শেষে ছিল মিনি পেয়ালায় দই। আলোচনার শুরুতেই প্রধানমন্ত্রী জানালেন, মন্ত্রী-এমপিদের জ্বালানি তেলের বরাদ্দ ৩০ শতাংশ বাতিল করা হয়েছে। সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়