শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০১:২৮ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাইযোদ্ধা শাহিনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত যুবক মো. শাহিনের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে শাহিন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন। 

মঙ্গলবার(২১ এপিল) দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে তার কার্যালয়ের অধীনে থাকা বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে শাহিনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তারা শাহিনের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব দিক নির্দেশনা প্রদান করেন।

ডা. আমান উল্লাহ জানিয়েছেন, জুলাই মাসে যারা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন এবং যারা আজ আহত অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন তাদের প্রত্যেকের পাশে বর্তমান সরকার ছায়ার মতো রয়েছে। 

এ সময় চিকিৎসক দলের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকালে শাহিনের পায়ে অস্ত্রোপচার করা হবে। এই অস্ত্রোপচার যেন সফলভাবে সম্পন্ন হয় সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চিকিৎসকরা। 

পঙ্গু হাসপাতালে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. সিরাজুস সালেহীন। এছাড়া নিটোর ড্যাবের প্রেসিডেন্ট ডা. শামসুল আলম এবং সেক্রেটারি ডা. শেখ আতিকুর রহমান সুজনসহ সংশ্লিষ্ট অনেক চিকিৎসক সেখানে উপস্থিত থেকে শাহিনের চিকিৎসার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সবাই শাহিনের দ্রুত সুস্থতার জন্য সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের  ১৯ জুলাই মোহাম্মদপুর থানার সামনে এক ভয়াবহ সংঘর্ষে অংশ নিতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হন শাহিন। সেই থেকে তিনি অমানবিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছিলেন। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালীন সময়ে রাজধানীর শ্যামলী মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ক্রাচে ভর দিয়ে আহত অবস্থায় উপস্থিত ছিলেন শাহিন। জনসভায় উপস্থিত প্রধানমন্ত্রীর দৃষ্টিতে বিষয়টি পড়ার সাথে সাথে তিনি আবেগাপ্লুত হন। তিনি তাৎক্ষণিকভাবে শাহিনের উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়