শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৩:০৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৫

রাজধানীর জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) কুপিয়ে জখমের ঘটনায় প্রধান অভিযুক্তসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার র‌্যাব-এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

গতকাল সোমবার বিকালে হাসপাতালের ডিউটি শেষে বাসায় ফেরার পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার বিকাল ৩টা ৩৯ মিনিটের দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পেছনের গলি দিয়ে সাদা পাঞ্জাবি-পায়জামা ও মাথায় সাদা টুপি পরে ঘাড়ে কালো ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছেন ডা. আহমদ হোসেন। তার পাশ দিয়ে আরও মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে মুখে মাস্ক পরে আসা দুই যুবক পকেট থেকে ধারালো ছুরি বের করে ডা. আহমদ হোসেনকে কোপ দেয়। মাথায় নীল রংয়ের রুমাল বাঁধা, অফহোয়াইট রংয়ের টি-শার্ট ও কালো প্যান্ট পরা যুবক প্রথম তার পকেট থেকে ছুরি বের করে ডা. আহমদ হোসেনের পিঠে আঘাত করে। এরপরই ঘুরে দাঁড়ান ডা. আহমদ। চোখে চোখ রেখে গালি দিয়ে তাকে আবারও একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে ওই যুবক। ওই সময় ডা. আহমদ যুবককে ঠেকানোর চেষ্টা করলে তার পাশে থাকা মাথায় সাদা টুপি, আকাশী নীল রংয়ের ফুল শার্ট ও কালো প্যান্ট পরা আরেক যুবক তার হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করতে থাকে। ডা. আহমদ বাঁচাও বলে চিৎকার দিলে ওই দুই যুবক সামনের দিকে হেঁটে চলে যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়