শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ১২:০৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-মরিশাস দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আলোচনা

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসে চলমান ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।  বৈঠকে বাংলাদেশ ও মরিশাস দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক সমন্বয় ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ধনঞ্জয় রামফুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। আজ শনিবার এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে নবম ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাসে অবস্থান করছেন। ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বালাক্লাভার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে মতবিনিময় হয় এবং সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়। মরিশাসের মন্ত্রী দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উভয়পক্ষই ভারত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন ও স্থিতিশীলতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়