শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ১১:৩২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট’, হাসনাতকে স্পিকার (ভিডিও)

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ অধিবেশনে অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। হাসনাতের উদ্দেশে স্পিকার বলেছেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।’

শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে।

এ সময় স্পিকার আরও বলেন, ‘মৌখিক কথাবার্তার স্কোপ (সুযোগ) খুবই কম। নোটিশ দিবেন উইল অ্যাডুডিকেট অন দ্য নোটিসেস (নোটিশগুলোর বিষয়ে বিচার করা হবে)। এখন প্রশ্ন হলো মাননীয় আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি পুনর্বিবেচনা করা যেতে পারে। আপনারা দরকার হলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন। সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে।’

তিনি আরও বলেন, ‘আরেকটি কথা হলো যে, সংসদের পরিবেশটা আমরা একটু ভালো রাখি। এত বড় একটা জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গৃহীত হয়েছে। এমন একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত বড় বিরোধী দল খুব কমই এসেছে। ৭৭, ৭৮ জন বিরাট ব্যাপার একটা সংসদে। সুতরাং আমরা এই স্পিরিট অফ কোঅপারেশন নিয়ে সামনে এগোতে চাই। আপনাদের আপত্তি অলরেডি বিবেচনা করবেন বলে আইনমন্ত্রী বলেছেন। এ ব্যাপারে প্রয়োজন হলে আবারও বিলের সংশোধনী আনা যাবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়