শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ১০:১৩ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা ব্যারেজ প্রস্তাবিত ব্যয় সাড়ে ৩৪ হাজার কোটি, বাস্তবায়নকাল ২০২৬ থেকে ২০৩৩ সাল : পানিসম্পদ মন্ত্রী

মনিরুল ইসলাম : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জাতীয় সংসদে জানিয়েছেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এসংক্রান্ত প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ দশমিক ২৫ কোটি টাকা। 

আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণীয় নোটিশের জবাবে এ সকল তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী । ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত নোটিশটি উত্থাপন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস। 

জবাবে মন্ত্রী আরও  বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পটির মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার ১২০টি উপজেলা সরাসরিভাবে উপকৃত হবে। এর বাইরে আমরা যে সমীক্ষা করেছি, সরাসরি ১৯টি জেলার পর আরও ৫টি জেলা বাহ্যিকভাবে এর উপকার লাভ করবে। যে কারণে এই প্রকল্পকে আমরা একটা মাস্টারমাইন্ড প্রকল্প বলছি।

পদ্মা ব্যারেজ প্রকল্পটিকে পদ্মা নদীর পানি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জীবন-জীবিকা কৃষি, মৎস্য, পরিবেশ এবং মানুষের টিকে থাকার জন্য অন্যতম ভিত্তি উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, সেই ভিত্তির কেন্দ্রেই রয়েছে পদ্মা নদী। পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের সম্ভাব্য সমীক্ষা ২০০৪ সালে শুরু হয়েছিল। এই সমীক্ষা শেষ হতে ২০১৩ সাল পর্যন্ত লাগে। সমীক্ষায় ব্যারেজ নির্মাণের জন্য সুপারিশ করা হয়। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় পানিসম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রকল্পের পিপিপি প্রণয়নপূর্বক অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ৩৪ হাজার ৪৯৭ দশমিক ২৫ কোটি টাকা। এর বাস্তবায়নকাল ২০২৬ থেকে ২০৩৩ সাল।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ২৮ দশমিক ৮০ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে বলে পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদিত হবে। সেই সঙ্গে প্রায় ৯ লাখ ২৭ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়