শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মীর বিদেশ যাত্রা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

মনিরুল ইসলাম: ২০২৫ সালে মোট ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থান পেয়েছেন। এর মধ্যে নারী কর্মীর সংখ্যা ৬২ হাজার ৩৫২ জন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রবাসী খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

রোববার  জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফের এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববারের প্রশ্নউত্তর টেবিলে উত্থাপিত হয়

শ্রমবাজার সম্প্রসারণ ও কূটনৈতিক তৎপরতা
মন্ত্রী জানান, বিদেশে কর্মী প্রেরণ একটি চলমান প্রক্রিয়া। মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো বন্ধ বা সংকুচিত শ্রমবাজারগুলো পুনরায় চালুর লক্ষ্যে নিবিড় কূটনৈতিক আলোচনা চলছে। বর্তমানে সৌদি আরব, কুয়েত, কাতার, রোমানিয়া, সিসেলস, পর্তুগাল ও রাশিয়াসহ বিভিন্ন দেশে নিয়মিত কর্মী পাঠানো হচ্ছে। ইতিমধ্যে ১৮টি দেশের সাথে কর্মী প্রেরণের বিষয়ে সমঝোতা স্মারক বা চুক্তি সই হয়েছে।

জাপান বাজারে বিশেষ গুরুত্ব
জাপানের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আইএম জাপান’-এর আওতায় টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানো হচ্ছে। আগামী ৫ বছরে ১ লাখ কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়ে ‘জাপান সেল’ গঠন করা হয়েছে। জাপানি ভাষায় দক্ষ জনবল তৈরিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে এবং বাংলাদেশ ইতিমধ্যে জাপানে ‘স্পেশালাইজড স্কিলড ওয়ার্কার’ পাঠানোর ক্ষেত্রে ৯ম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

দক্ষতা উন্নয়ন ও ড্রাইভিং প্রশিক্ষণ
আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরিতে সরকার দেশজুড়ে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি)-তে ৫৫টি ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়া ১ লাখ চালক তৈরির লক্ষ্যে ‘দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্প সফলভাবে চলছে।

ভাষাগত দক্ষতা ও স্কিল ভেরিফিকেশন
মন্ত্রী আরও জানান, বিদেশ গমনেচ্ছুদের ভাষাগত সমস্যা দূর করতে জাপানিজ, কোরিয়ান, ইংরেজি, চাইনিজ, আরবি, ইতালিয়ান ও জার্মান ভাষায় প্রশিক্ষণ দিতে ‘নেটিভ স্পিকার’ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সৌদি আরবে গমনেচ্ছুদের জন্য ‘তাকামল’ (TAKAMOL) কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে ২৯টি প্রতিষ্ঠানে ৭৯টি অকুপেশনে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম চালু করা হয়েছে, যার সনদ নিয়ে কর্মীরা সৌদি আরব যাচ্ছেন।

স্বল্প খরচে কর্মী প্রেরণ
সরকারি রিক্রুটিং এজেন্সি ‘বোয়েসেল’-এর মাধ্যমে জর্ডান, দক্ষিণ কোরিয়া, ফিজি ও ইউরোপের বিভিন্ন দেশে অত্যন্ত স্বল্প বা শূন্য অভিবাসন ব্যয়ে নিয়মিত কর্মী পাঠানো হচ্ছে বলে সংসদে জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসী খাতকে সমৃদ্ধ করতে কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়