শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ১০:২৯ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

'সংসদ সচিবালয় কমিশন' গঠন

মনিরুল ইসলাম: জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪-এর ধারা ৭ অনুযায়ী 'সংসদ সচিবালয় কমিশন' গঠন করা হয়েছে। নতুন এই কমিশনে চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এই স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

৫ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী কমিশনে পদাধিকারবলে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশনের সদস্যরা হলেন, চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ( স্পিকার), সদস্য তারেক রহমান ( প্রধানমন্ত্রী), মো: শফিকুর রহমান (বিরোধীদলীয় নেতা), মো: আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী) এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ( অর্থমন্ত্রী)।

সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে প্রকাশিত এই গেজেটে জানানো হয়, গত ২ এপ্রিল এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সংসদ সচিবালয় আইন অনুযায়ী সংসদের প্রশাসনিক ও নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের জন্য এই কমিশন কাজ করবে।

উল্লেখ্য, সংসদ সচিবালয়ের যাবতীয় কার্যক্রম পরিচালনা এবং সচিবালয়ের জনবল ও প্রশাসনিক কাঠামো তদারকির দায়িত্ব পালন করে থাকে এই উচ্চপর্যায়ের কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়