শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ১২:৪২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত

আজ ০২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

মনিরুল ইসলাম: জ্বালানি ও ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংক লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং অফিস সময় শেষ হবে বিকেল ৪টায়।

এছাড়া সব ধরনের দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। তবে ওষুধের দোকান ও খাবারের দোকান এ নির্দেশনার আওতার বাইরে থাকবে।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সামাজিক অনুষ্ঠান নিয়েও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। বিয়ে বা এ ধরনের অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আগামী রোববার বা সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি আরও বলেন, আগামী তিন মাস সরকারি ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে নতুন কোনো গাড়ি, জলযান বা বিমান কেনা হবে না।

এসব সিদ্ধান্ত আগামী ৩ এপ্রিল থেকে কার্যকর হবে। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ ডেপুটি প্রেস সচিবরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়