শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১০:৫৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির

মনজুর এ আজিজ : ফুটপাত হকারমুক্ত করতে এবং হকারদের পুনর্বাসনে রাজধানীতে ৮টি নৈশ মার্কেট চালুর পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই পরিকল্পনার কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি জলাবদ্ধতা নিরসন, যানজট মুক্তি ও মশা নিধনে তার দপ্তরের নানা উদ্যোগ তুলে ধরেন। হকার উচ্ছেদ ও পুনর্বাসন প্রসঙ্গে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী যেটা চান, শুধু হুট করে উচ্ছেদ করলে হবে না।

এদের একটা বিকল্প ব্যবস্থাও করতে হবে। সেটার জন্য ঢাকা শহরে আমরা ৮টা নৈশ মার্কেট করার চিন্তা করছি। নৈশ মার্কেট বলি বা যেটাই বলি, নৈশকালীন। অর্থাৎ, অফিস আওয়ারের পর বিকাল থেকে শুরু করে রাত ১২টার আগ পর্যন্ত সেখানে এদের আমরা ওই সব জায়গায় বসাতে চাই যেন সারাদিন সব জায়গায় হকারদের মার্কেট না বসে। অটোরিকশা ও যান্ত্রিক রিকশা নিয়ন্ত্রণের বিষয়ে আবদুস সালাম বলেন, সব রিকশার ব্যাপারে, যান্ত্রিক রিকশার ব্যাপারে আমরা অলরেডি বসছি। পর্যায়ক্রমে এগুলোকে কীভাবে একটা সিস্টেমে আনা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি।

এই বিষয়ে ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্টদের নিয়ে আমরা বসেছি এবং সেখানে প্রধানমন্ত্রীও ছিলেন। উনি নিজেও বারবার বলেছেন দ্রুত এই সমস্যার সমাধান করতে। শুধু উচ্ছেদ করলেই হবে না, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সিস্টেমের মধ্যে আনতে হবে। হয়তো কিছুদিনের মধ্যেই আপনারা এর সুফল দেখবেন। মশা নিধন কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মশা নিধন হবে না, মশা নিয়ন্ত্রণ হবে।

কারণ এই মশার ওষুধের ব্যবহারের ব্যাপারে কিন্তু আমাদের কীটতত্ত্ববিদ যারা আছেন, পরিবেশবিদ যারা আছেন, তাদের সঙ্গে কনসাল্ট না করে আমরা অনেক কাজ করতেও পারি না। মশা নিধনের কাজে ব্যবহৃত জ্বালানি তেলের সংকটের বিষয়ে তিনি জানান, আমার এরইমধ্যে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং কথা বলার সঙ্গে সঙ্গেই ওনারা ব্যবস্থা নিয়েছেন এবং এর সমাধান হয়েছে।

মাদকসেবীদের মাধ্যমে ম্যানহোলের ঢাকনা চুরি রোধে নতুন পদক্ষেপের কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, বিভিন্ন এলাকাগুলোতে মাদকসেবীরা ম্যানহোলের কাভার নিয়ে বিক্রি করে দেয়। এগুলো বন্ধ করার জন্য আগে যেটা আমাদের ম্যানহোল কাভার লোহার ছিল, সেটা এখন আমরা বিকল্প হিসেবে ফাইবারের করছি। যেটা অন্তত তারা নিতে পারবে না। আর কাভার চুরির কমপ্লেইন আসা মাত্রই আমরা সেগুলো রিপ্লেস করার চেষ্টা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়