শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ১০:৪৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতিতে সন্তুষ্ট নয় তেহরান। আজ বুধবার ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির বিরুদ্ধে আরও স্পষ্ট অবস্থান নেবে এবং সরাসরি নিন্দা জানাবে—এটাই ছিল ইরানের প্রত্যাশা। সূত্র: আজকের পত্রিকা

ইরান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জাহানাবাদি বলেন, ‘ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ আমাদের ভাই হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে—এটাই আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু সেটা হয়নি। এটি আমাদের জন্য কষ্টের বিষয়।’

রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও আগ্রাসী শক্তির বিরুদ্ধে কাঙ্ক্ষিত মাত্রায় নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। তিনি তুলনা টেনে বলেন, ‘রাশিয়া ও চীন মুসলিম দেশ না হয়েও তারা এই আগ্রাসনের ব্যাপারে নিন্দা জানিয়েছে। সেখানে একটি মুসলিমপ্রধান দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হওয়া উচিত ছিল।’

বাংলাদেশের এই বিবৃতির পরিপ্রেক্ষিতে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদলিপি বা চিঠি দেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত কোনো চিঠি দেওয়া হবে না। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেলে তিনি ব্যক্তিগতভাবে তেহরানের এই মনোভাব ও উদ্বেগের বিষয়টি তুলে ধরবেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতেই ঢাকার ইরান দূতাবাস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাষ্ট্রদূত ইঙ্গিত দেন, বর্তমান সংকটকালে মিত্র দেশগুলোর কাছ থেকে ইরান কেবল নৈতিক সমর্থন নয়, বরং আন্তর্জাতিক ফোরামে জোরালো কূটনৈতিক অবস্থান প্রত্যাশা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়