শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিসি ক্যামেরার ফুটেজ গায়েব

ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের নির্দিষ্ঠ স্থানের সিসি ক্যামেরা থেকে ফুটেজ গায়েব হওয়ার ঘটনা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা। বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তানভীর জোহা জানান, গত বছরের ১৩ অক্টোবর সিসি ক্যামেরা থেকে গায়েব হওয়া ফুটেজ তথ্য প্রযুক্তির মাধ্যমেও উদ্ধার করা যায়নি। 

এর আগে প্রসিকিউটর গাজী এম এইচ তামিমের রুমে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় আসামি আফজালুলের পরিবারের এক সদ্য টাকার ব্যাগ নিয়ে যায় বলে অভিযোগ করেন প্রসিকিউটর বিএম সুলতান। সেদিন আসলে কি ঘটেছিল তা জানতে সেই দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা। পরে তিনি দেখতে পান সেই দিনের সিসিটিভি ফুটেজটি হার্ডড্রাইভ থেকে খুঁজে পাওয়া যায়নি।

এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মূর্তাজা মজুমদারের হ্যাক হওয়া ফোন ও হোয়াটসঅ্যাপ উদ্ধার করা হয়েছে বলে জানায় তানভীর জোহা, তবে হ্যাকারদের শনাক্ত করা গেলেও তাদের গ্রেপ্তার করতে পারিনি আইনশৃঙ্খলা বাহিনী। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়