শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হান্নান মাসউদকে যে কারণে সতর্ক করলেন স্পিকার

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে অধিবেশন চলাকালে সতর্ক করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩১ মার্চ) সংসদে প্রশ্ন উত্থাপনকালে হান্নান মাসউদ বলেন, ‘আজ আমার জন্য আনন্দের দিন। আজ আমার পিতা, সম্মানিত মাদ্রাসা শিক্ষক এখানে উপস্থিত আছেন। ওনার সামনে দাঁড়িয়ে আমি তারকা চিহ্নিত প্রশ্ন ৯৪ সংসদে উপস্থাপন করছি।’

 এই মন্তব্য স্পিকারের নজরে এলে তিনি সংসদ সদস্যকে সতর্ক করেন।
 
স্পিকার বলেন, ‘কার্যপ্রণালি বিধি অনুসারে আপনি গ্যালারিতে উপবিষ্ট কারও সম্বন্ধে মন্তব্য সংসদে রাখতে পারেন না। তবে আমি আপনার অনুভূতির প্রতি সম্মান জানাই। পরেরবার সতর্ক হবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়