শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০১:২৮ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় যাতে অতীতে সংঘটিত বালিশ, পর্দা ও ছাগলকাণ্ডের মতো ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংসদ কমিটি। কমিটির বৈঠকে জানানো হয়েছে, সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম বিকলের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি। আগামী ২ এপ্রিল তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম ও মো. আবুল হাসনাত এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৈঠক শেষে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, সংসদ কমিটির বৈঠকে আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র কেনার বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনাকালে কেনাকাটায় যেন বিগত স্বৈরাচারের আমলের মতো বালিশ, পর্দা ও ছাগলকাণ্ডের ঘটনা না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়। প্রতিটি আসবাবপত্রের গুণগত মান ভালো রাখা ও একই সঙ্গে ক্রয়মূল্য যেন যুক্তিসংগত হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সংসদের সুপেয় পানি নিয়ে সমস্যা হয়েছে, যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই সব সংসদ সদস্য বাসায় উঠতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

কমিটি সূত্র জানায়, বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থিত সংসদ সদস্য ভবন ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনগুলো বরাদ্দের লক্ষ্যে সংস্কার ও মেরামত সম্পর্কিত সিভিল, ই/এম ও কাঠের কারখানা বিভাগের কাজের অগ্রগতি, শেরেবাংলা নগরে অবস্থিত (এমপি হোস্টেল) ১৫৬টি অফিস কক্ষ বরাদ্দের লক্ষ্যে সংস্কার ও মেরামত, সংসদ সদস্যদের জরুরি প্রয়োজনে (২৪ ঘণ্টা) চিকিৎসাসেবা নিশ্চিত করতে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল অফিসার পদায়ন/সংযুক্তি প্রদান, মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত ফ্ল্যাটগুলোয় ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত ভবনগুলোর জন্য নির্ধারিত জনবল পূর্বের রেওয়াজ অনুযায়ী সদস্য ভবন শাখায় পদায়ন সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা শেষে সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত করতে রকিবুল ইসলামকে এবং সংসদ ভবনের ক্যান্টিনের খাবারের মান যাচাই, সংসদ ভবন এলাকায় সরবরাহ লাইনের পানির মান যাচাই ও সংসদ সদস্য ভবনের ব্যবহৃত আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ের জন্য নায়াব ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে দুটি সাব-কমিটি গঠন করা হয়েছে। উৎস: বিডি-প্রতিদিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়