শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৪:৫৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এ পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মনিরুল ইসলাম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জাতীয় সংসদে জানিয়েছেন,মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এ পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। 

আজ  সোমবার  জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এই তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, যুদ্ধকবলিত এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে দুর্ভাগ্যজনকভাবে পাঁচ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের মরদেহ ইতোমধ্যে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বাকিদের মরদেহ দ্রুত আনার প্রক্রিয়া চলছে। এছাড়া ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে নিরাপদে তেহরান থেকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন সিচুয়েশনটা বুঝতে হবে… মধ্যপ্রাচ্যে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন বিরাজ করছে। কখন কোথায় যুদ্ধ লাগে, আমাদের বাংলাদেশিরা নিজেরাও বুঝতে পারে না। ১৮৬ জন বাংলাদেশিকে আমরা নিরাপদে চার্টার্ড বিমানের মাধ্যমে তেহরান থেকে দেশে ফেরত এনেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশি নাগরিকরা পৃথিবীর যে যেখানে আছে নিরাপদে আছে কিনা—সেটা দেখা আমাদের অবশ্যই অন্যতম প্রায়োরিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়