শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিসেস দিলারা হাফিজের মৃত্যুতে ডেপুটি স্পীকারের শোক 

মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের মৃত্যুতে ডেপুটি স্পীকারের শোক প্রকাশ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পীকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য, হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র প্রিয় সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ আজ বাংলাদেশ সময় সকাল ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারি ইডেন কলেজের প্রভাষক হিসেবে চাকুরী জীবন শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর পিতার নাম মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মাতার নাম করিমুন্নেছা খাতুন চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্বামী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্পীকারের সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডেপুটি স্পীকার, চীফ হুইপ, হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, বিএনপির নেতৃবৃন্দ, এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এক শোক বার্তায় ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, দিলারা হাফিজের মরদেহ ২৯ মার্চ  সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। মরহুমার প্রথম নামাযের জানাযা ৩০-০৩-২০২৬ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং দ্বিতীয় নামাযের জানাযা ঢাকা ক্যান্টনমেন্টে ২:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। তৎপরবর্তীতে মরহমাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়