শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ১২:৪১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ও বাংলাদেশ উভয়েই বহুমুখী সম্পর্ককে গভীর করার বার্তা দিয়েছে: নয়াদিল্লিতে হাইকমিশনের অনুষ্ঠান

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশ উভয়েই সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিয়েছে।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশ গঠনের জন্য ভারত যে ভূমিকা পালন করেছিল, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মাটিতে জীবন উৎসর্গ করা ১,৬৬৮ জন ভারতীয় জওয়ানকে শ্রদ্ধা জানান ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। সেইসময় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উত্তর-পূর্ব ভারত-সহ পুরো ভারতের মানুষ যেভাবে বাংলাদেশের পাশে সবরকমভাবে দাঁড়িয়েছিলেন, সেজন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, তা অত্যন্ত বিরল। দু'দেশের সম্পর্ক শুধুমাত্র একটি দিক নির্ভর নয়। বিভিন্ন দিক থেকে জুড়ে আছে দু'দেশ।

বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, ভারত ও বাংলাদেশের উচিত ‘কঠিন’ এবং ‘সংবেদনশীল’ বিষয়গুলো সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করা এবং ঢাকা নয়াদিল্লির সঙ্গে একটি ‘পারস্পরিক’ লাভজনক অংশীদারিত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিদ্যমান ‘মতপার্থক্য বা ভিন্নতাকে’ অতিক্রম করে একটি গভীরতর সম্পর্কের দিকে পথ তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, পণ্ডিত রবিশংকর, ওস্তাদ আলাউদ্দিন খান, জুবিন গর্গদের কথাও উল্লেখ করেন ।

আর সৌহার্দ্যের বার্তা ফুটে ওঠে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংয়ের কথাতেও। তিনি জানান, বাংলাদেশের নতুন সরকারকে অত্যন্ত উষ্ণভাবে অভ্যর্থনা জানাচ্ছে ভারত। বাংলাদেশের সঙ্গে 'বহুমুখী সম্পর্ককে আরও গভীর করার জন্য নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত উন্মুখ হয়ে রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ।

এদিকে, কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে বৃহস্পতিবার ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস পালিত হয়। এই অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও সোনালী ব্যাংক ও বাংলাদেশ বিমানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ৩১ মার্চ কলকাতার একটি হোটেলে স্বাধীনতা দিবস উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়