শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০৬:১১ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক-এগারোর দুই কুশীলব ফখরুদ্দীন-মইন কোথায় আছেন? যা জানাগেল

বাংলাদেশের রাজনীতির বহুল আলোচিত ‘ওয়ান-ইলেভেন’ অধ্যায়ের দুই প্রধান ব্যক্তি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সেনাপ্রধান মইন ইউ আহমেদ বর্তমানে কোথায় আছেন—তা নিয়ে নতুন করে এখন আলোচনা উঠছে।সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনেও তাদের নিয়ে ফের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সূত্র: যুগান্তর 

২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের পর গঠিত তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে ছিলেন ফখরুদ্দীন আহমদ। যদিও ওই সরকারের নেপথ্যে মূল ক্ষমতা ছিল সেনাপ্রধান মইন ইউ আহমেদের হাতে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্ব ছাড়ার পর প্রথমদিকে ফখরুদ্দীন আহমদ দেশে অবস্থান করলেও ২০০৯ সালের মে মাসে তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে সংসদীয় কমিটিতে তলবের খবর প্রকাশ হলে তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের পটোম্যাক এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সেখানে তার দুটি বাড়ি রয়েছে—একটিতে তিনি নিজে থাকেন এবং অন্যটিতে তার মেয়ের পরিবার বসবাস করে। দীর্ঘদিন প্রবাসে থাকলেও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে তিনি খুব একটা সম্পৃক্ত নন বলে জানা যায়।

অন্যদিকে, সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৯ সালের মাঝামাঝিতে অবসর নেন মইন ইউ আহমেদ। একই বছরের ১৪ জুন তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। শুরুতে ফ্লোরিডায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকলেও পরবর্তীতে তার ‘মালটিপল মাইলোমা’ ক্যানসার ধরা পড়ে। বর্তমানে তিনি ফ্লোরিডার পামবিচ এলাকায় অবস্থান করছেন এবং অসুস্থতার কারণে অনেকটাই নির্জন জীবনযাপন করছেন বলে জানা গেছে। ঘনিষ্ঠজন ছাড়া কারও সঙ্গে তার খুব বেশি যোগাযোগ নেই।

উল্লেখ্য, ‘ওয়ান-ইলেভেন’ পরবর্তী সময়ে গঠিত তত্ত্বাবধায়ক সরকারকে ঘিরে নানা অভিযোগ ও বিতর্ক থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের বেশিরভাগই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়