শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০৫:৫৭ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দীর্ঘ ১৮ বছর পর আয়োজিত জাতীয় প্যারেডে প্রথমবারের মতো বাহিনীর আধুনিক যান্ত্রিক বহরের অংশগ্রহণ ছিল এবারের বিশেষ আকর্ষণ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ঢাকার তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত প্যারেডে বিজিবির একটি সুসজ্জিত কন্টিনজেন্ট অংশ নেয়। সম্মিলিত কুচকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো হয়।

এবারের প্যারেডে প্রথমবারের মতো বিজিবির যান্ত্রিক বহর প্রদর্শন করা হয়। এতে দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর আধুনিক সক্ষমতা তুলে ধরা হয়।

প্রদর্শনীতে বিজিবির অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম উপস্থাপন করা হয়। এর মধ্যে ছিল বিজিবি এয়ার উইংয়ের হেলিকপ্টার ফ্লাইপাস্ট, এন্টি-ট্যাংক গাইডেড অস্ত্র, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার, রায়ট কন্ট্রোল ভেহিকল, কুইক রেসপন্স ফোর্স ও র‍্যাপিড অ্যাকশন টিমের কার্যক্রম।

এছাড়া দুর্গম সীমান্ত এলাকায় টহলের জন্য অল-টেরেইন ভেহিকল এবং বিজিবির কে-৯ ইউনিটের প্রশিক্ষিত ডগ স্কোয়াডের দক্ষতাও প্রদর্শন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই অংশগ্রহণ বাহিনীর আধুনিকায়ন ও পেশাদারিত্বের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এর আগে সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরসহ দেশের সব ইউনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়