শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান 

মনিরুল ইসলাম : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বঙ্গভবনে পৌঁছান। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী অধ্যাপিকা রেবেকা সুলতানা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পর কুশল বিনিময় করেন। 

এর আগে বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে গ্যালারিতে বসে খেলা উপভোগ করার পর তিনি সরাসরি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন। 

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক ও সৌজন্য সাক্ষাৎ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়