শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৪:০০ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনৈতিকভাবে খারাপ অবস্থা থেকে উত্তরণের জন্য বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে। অনেক সংস্কার কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া দরকার। এগুলো বাস্তবায়নের জন্য আমরা পদক্ষেপ নিয়ে যাচ্ছি।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দক্ষিণ এশিয়া প্রতিনিধি দলের প্রধান কৃষ্ণ শ্রীনিবাসনের সঙ্গে সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে ব্যবসা সহজ করা, খরচ কমানোসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাজেট বাস্তবায়নে এসবের প্রতিফলন দেখা যাবে।

অর্থমন্ত্রী বলেন, জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ সংস্থানের বিষয়ে আলোচনা হয়েছে। ওয়াশিংটনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সঠিক সময়ে ব্যবস্থা নেওয়ায় যুদ্ধের কারণে জ্বালানি সংকট থাকা সত্ত্বেও ঈদে পরিবহন সংকট ও দ্রব্যমূল্যে সমস্যা হয়নি। সবাইকে সংযমী ও সহানুভূতিশীল হতে হবে।

তিনি বলেন, ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়েছে। সংকট মোকাবিলায় খরচ কমানোসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইএমএফের অর্থছাড় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটের আগে আইএমএফের ষষ্ঠ ও সপ্তম কিস্তির ১৮৬ কোটি ডলার ছাড় হচ্ছে না। জুলাইয়ে পর্যালোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে সংস্থাটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়