শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদুল ফিতরের ছুটি শেষে আজ থেকে অফিস-আদালত ও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আজ (২৪ মার্চ) থেকে দেশের অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে।

রমজান মাসের বিশেষ সময়সূচি শেষে ব্যাংকিং কার্যক্রমও আগের নিয়মে ফিরছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সময়সূচি অনুযায়ী: লেনদেন: সকাল ১০টা থেকে বিকেল ৪টা, অফিস সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা।

রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। তখন ব্যাংকের লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছিল, রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম আবার পূর্বের সময়সূচিতে ফিরে যাবে।

ঈদের দীর্ঘ ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় নগরজীবনেও আবার কর্মচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়