শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ১১:৩০ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে শুক্রবার (২০ মার্চ)  ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশের উদ্দেশে বাকু থেকে রওনা দিয়েছেন। প্রত্যাবাসনকারীরা ইরান থেকে স্থল পথে সীমান্ত পার হয়ে আজারবাইজানের রাজধানী বাকু থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট যোগে ঢাকার পথে রয়েছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা বাংলাদেশ সময় শুক্রবার রাত দেড়টায় ঢাকায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা যাচ্ছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়, তেহরান, আঙ্কারা, নয়াদিল্লি ও জেনেভায় অবস্থিত বাংলাদেশের দূতাবাসসমূহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমানের সহায়তায় এই জরুরি প্রত্যাবাসন উদ্যোগটি সম্পন্ন করছে। 

এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান করায়, বাংলাদেশ সরকার ইরান ও আজারবাইজানের সরকার এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়