শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৫:৫৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ–ভারত সম্পর্ক শক্তিশালী করতে জয়শঙ্কর–রিয়াজ বৈঠক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২০ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় রিয়াজ হামিদুল্লাহ জানান, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধার লক্ষ্যে ভারত ও বাংলাদেশ একযোগে কাজ করতে প্রস্তুত—এ কথা তিনি পুনর্ব্যক্ত করেছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও নিজের এক্স হ্যান্ডেলে বৈঠকের বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ঢাকা–দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার উপায়।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের নতুন রাজনৈতিক সরকার দায়িত্ব নেয়ার পর দিল্লির শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে এটি ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক। অন্তর্বর্তী সরকারের সময়ে রিয়াজ হামিদুল্লাহ ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটিই তার প্রথম সাক্ষাৎ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়