শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দেশনেত্রী" শীর্ষক স্মৃতি-পঞ্জিকাটি তুলে দেওয়া হলো প্রধানমন্ত্রীর হাতে

মনিরুল ইসলাম:  প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে  'ছবির গল্প'র প্রকাশিতব্য "দেশনেত্রী" শীর্ষক স্মৃতি-পঞ্জিকাটি তুলে দেন 'ছবির গল্প'র প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ। 

মঙ্গলবার, বাংলাদেশ সচিবালয়ে এটি তুলে দেওয়া হয়।

জানা গেছে,  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ উঠে এসেছে এই স্মৃতি-পঞ্জিকার লেখনীতে। খালেদ হোসেন পরাগের ক্যামেরায় ধারণ করা নব্য-বাকশালী ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশনেত্রীর দীর্ঘ সংগ্রামের কিছু চিত্র জায়গা পেয়েছে এই বিশেষ স্মৃতি-পঞ্জিকায়।

পঞ্জিকাটি  প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন 'ছবির গল্প'র প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা সম্পাদক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক আব্দুল আওয়াল এবং সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আসন্ন ঈদ-উল-ফিতরের পর বর্ষপঞ্জিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে বলে পরাগ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়