শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০২:৩৫ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর হয়ে দেশে ফিরতে পারবেন। আগামী ২০ মার্চ আটকে পড়া বাংলাদেশিদের জন্য গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

রোববার (১৫ মার্চ) মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে (দাম্মাম টু ঢাকা) একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এই বিশেষ ফ্লাইটে যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশি নাগরিকরা ফিরতে পারবেন।

যারা ফিরতে ইচ্ছুক তাদের অবশ্যই অবশ্যই দূতাবাসের ফেসবুক পেইজে প্রদত্ত গুগল লিংকে রেজিষ্ট্রেশন করতে হবে। তবে প্লেনের আসন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ গালফ এয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে।

ভ্রমণের সম্ভাব্য তারিখ আগামী ২০ মার্চ বা নিকটবর্তী যে কোন তারিখ। প্রতি আসন (সিট) এর ভাড়া আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার।

এই ফ্লাইটে যারা যাবেন তারা ২৩ কেজির একটি ব্যাগেজ এবং হ্যান্ড ব্যাগ বহন করতে পারবেন। বাহরাইন থেকে দাম্মাম (সৌদি আরব) পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট ভিসা উক্ত ভাড়ার মধ্যে নির্ধারিত থাকবে। যাত্রীর টিকেট কনফার্ম হলে গালফ এয়ার কর্তৃপক্ষ যাত্রীর সঙ্গে যোগাযোগ করবে।

আগ্রহী বাংলাদেশিদের সোমবার (১৬ মার্চ) সকাল ১০ টার মধ্যে রেজিষ্ট্রেশন নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়