শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৩:১০ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সংবিধান সংস্কার পরিষদ প্রশ্নে সংসদে বিস্তারিত আলোচনা হতে পারে’

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) দুপুরে সংসদ ভবনের প্রবেশমুখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সালাহ উদ্দিন আহমদ বলেন, “সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি কার্য উপদেষ্টা কমিটির আলোচ্যসূচিতে নয়, বরং সংসদের মূল অধিবেশনেই আলোচিত হওয়ার সম্ভাবনা বেশি। বিরোধী দলও হয়তো বিষয়টি সংসদে গুরুত্বের সঙ্গে তুলবে। এ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্ত বা আলোচনার উপযুক্ত জায়গা হলো সংসদের ফ্লোর।” 

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে বিরোধী দল প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে। পরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশন রবিবার (১৫ মার্চ) বেলা ১১টা পর্যন্ত মূলতবি ঘোষণা করেন। 

রবিবার বেলা ১১টায় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হবে। তার আগে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানায় বিরোধী দল। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়