শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০১:১৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

এতে শুক্রবার বিকেল থেকে জাতীয় গ্রিডে প্রায় ৫৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে গেছে।

বন্ধ হওয়া ইউনিট দুটি হলো ৪০০ মেগাওয়াট উৎপাদন সক্ষম ইউনিট ইস্ট ও ৪৫০ মেগাওয়াট উৎপাদন সক্ষম ইউনিট নর্থ।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাঈদ একরামুল্লাহ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে আশুগঞ্জ-ভুলতা জাতীয় গ্রিড লাইনে হঠাৎ ত্রুটি দেখা দিলে লাইনটি বন্ধ হয়ে যায়। এতে ইউনিট ইস্টের প্রায় ২৫০ মেগাওয়াট ও ইউনিট নর্থের প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।'

মোট প্রায় ৫৭০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

এদিকে, ইউনিট দুটি বন্ধ হওয়ার পর থেকেই কারখানার নিজস্ব প্রকৌশলীরা সেগুলো পুনরায় চালু করার কাজ শুরু করেছেন।

বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, 'প্রয়োজনীয় সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে নর্থ ইউনিটটি চালু করা সম্ভব হবে। তবে ইস্ট ইউনিটটি চালু করতে কিছুটা সময় লাগতে পারে।'

উল্লেখ্য, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ৫৮০ থেকে ১ হাজার ৬০০ মেগাওয়াট।

তবে গ্যাস সরবরাহের ঘাটতির কারণে এই বিদ্যুৎকেন্দ্রে সাধারণত ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়