শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৯:৪৮ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হতে আরও ৬ থেকে ৯ মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রধানমন্ত্রী প্রথম বৈঠকেই থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশনা দিয়েছিলেন–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করে দেখেছি, সব প্রক্রিয়া শেষ করে এটি চালু করতে অন্তত ৬ থেকে ৯ মাস সময় প্রয়োজন। আশা করছি ৯ মাসের মধ্যেই এটি পুরোপুরি সচল হবে।’

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতে চীনের বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় পর্যটন উন্নয়নে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হলেও তার কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। চীন এখন সেই চুক্তি বাস্তবায়নে পুনরায় আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে চায় চীন।

 তিনি আরও বলেন, চীনা বিনিয়োগকারীরা কক্সবাজার সমুদ্রসৈকত নিয়ে একটি ‘ফিজিবিলিটি স্টাডি’ বা সম্ভাব্যতা যাচাই করতে চায়। কীভাবে এটিকে আন্তর্জাতিক পর্যটকদের উপযোগী করে গড়ে তোলা যায়, সে বিষয়ে তারা প্রস্তাব দেবে। যদি প্রস্তাবটি বাংলাদেশের জন্য লাভজনক হয়, তবে আমরা তা বিবেচনা করব।

এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বর্তমানে চীনের সঙ্গে সপ্তাহে ১২টি ফ্লাইট চালু রয়েছে। চীন আরও ৩টি অতিরিক্ত ফ্লাইটের ফ্রিকোয়েন্সি চেয়েছে। এর মধ্যে দুটি ফ্লাইট গুয়াংজুতে এবং একটি বেইজিং রুটে পরিচালনার প্রস্তাব দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তাদের লিখিত আবেদন করতে বলেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদনটি এলে সিভিল এভিয়েশন তা যাচাই করে অনুমতি দেবে। এতে দুই দেশের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

চীনের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলে বিভিন্ন প্রকল্পে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের সময় এসব বিষয়ে আলোচনা হলেও তা বাস্তবে রূপ নেয়নি। বর্তমান সরকার বিনিয়োগের পরিবেশ যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়