শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৪:১৬ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র শবে কদর ও ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে দিতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। উৎসবের ছুটির মাঝে থাকা কর্মদিবস ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করা হয়।

সরকারের এই সিদ্ধান্তের ফলে টানা ছুটির এক দারুণ সুযোগ তৈরি হলো সাধারণ মানুষের জন্য। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কার্যপ্রণালী বিধিমালা ১৯৯৬-এর ক্ষমতাবলে এই ছুটি কার্যকর করা হয়েছে। এই বিশেষ ছুটির দিনে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে উৎসবের আমেজে সাধারণ মানুষ যাতে দুর্ভোগে না পড়েন, সেজন্য জরুরি সেবাগুলোকে এই ছুটির আওতামুক্ত রাখা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম ও পরিচ্ছন্নতা কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন। এছাড়া যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির স্বার্থে টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবা চালু থাকবে।

স্বাস্থ্যসেবার মতো অতি জরুরি খাতকেও ছুটির বাইরে রাখা হয়েছে। হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক এবং ওষুধ ও সরঞ্জাম বহনকারী যানবাহন এই নির্দেশনার আওতায় পড়বে না। এছাড়া আদালত ও ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ সুপ্রিম কোর্ট ও বাংলাদেশ ব্যাংক পৃথক নির্দেশনা প্রদান করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়