শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাজনীতিবিদসহ বিশিষ্টজনের সম্মানে ভারতীয় হাইকমিশনের ইফতার

মনিরুল ইসলাম: রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক, সাংবাদিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তির সম্মানে ইফতারের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন। 

আজ শনিবার রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল রূপসী বাংলায় গ্র্যান্ড বলরুমে ইফতারের আয়োজন করা হয়।  

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং তার সহধর্মিনী মানু ভার্মার আমন্ত্রণে  ইফতারে অংশ নেন, সরকারের মন্ত্রী পরিষদের সদস্য, বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। 

উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব স্থানীয়  সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান টুকু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, জাতীয় সংসদের হুইপ আসাদুল হাবিব দূলু, প্রধানমন্ত্রীর সহকারী উপদেষ্টা মাহাদী আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম, কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের  আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা, রুমিন ফারহানা এমপি, কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সাধারণ সম্পাদক  রুহীন হোসেন প্রিন্স, ঢাকা ১২ আসনের জামাতের এমপি সাইফুল আলম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভাইয়া, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সমকাল সম্পাদক একে আজাদ চৌধুরী, দৈনিক যুগান্তর সম্পাদক আব্দুল হাই সিকদার, নয়া দিগন্ত সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, বাংলাদেশ জাসদের সভাপতি নাজমুল হাসান প্রধানসহ দেশের বিশিষ্টজনেরা ইফতারের অংশ নেন ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের উদ্দেশ্যে করা হয় এই ইফতারের আয়োজন করে ভারতীয় দূতাবাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়