শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৮:০২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহে বিঘ্ন ঘটার আতঙ্ক চেপেছে জনমনে। তাই ফুয়েল স্টেশনগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন ভোক্তারা। তবে জ্বালানির পর্যাপ্ততা নিশ্চিতে সরকার সজাগ আছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৬ মার্চ) রাজধনীসহ দেশের বিভিন্ন স্থানে দিনভর পাম্পগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি গাড়ি ছিল ফিলিং স্টেশনগুলোতে। কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ার আতঙ্ক জেঁকেছে জনমনে। হরমুজ প্রণালী বন্ধে অনিশ্চয়তা তৈরি হয়েছে সরবরাহ সংকটেরও।

পাম্প সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কিনছেন ভোক্তারা। ফুল ট্যাংকের চাহিদা বেশি থাকায় তেল দিতে সময় বেশি লাগছে। তবে এখন পর্যন্ত কোনো সংকট নেই সরবরাহে।

এমন পরিস্থিতিতে রাজধানীতে বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তেল কিনতে আসা ভোক্তা ও পাম্প মালিকদের সঙ্গে কথা বলেন তারা। আশ্বস্ত করেন জ্বালানির পর্যাপ্ততা নিশ্চিতে সজাগ আছে সরকার।
 
যতটুকু জ্বালানি লাগে, এর বেশি না নেয়ার অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত পর্যাপ্ত মজুদ আছে। দেশে জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই। আতঙ্কিত না হওয়ার আহ্বান।
 
‘বৈশ্বিকভাবে দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। আমাদের চেষ্টা থাকবে, দেশে তেলের দাম না বাড়ানোর। একেবারেই না পারলে তখন জনগণের সঙ্গে সেটা শেয়ার করবো’, যোগ করেন অনিন্দ্য ইসলাম অমিত।
 
বিপিসির তথ্য বলছে, গত সোমবার (২ মার্চ) থেকে চার দিনে ডিজেল বিক্রি হয়েছে প্রায় ৯৮ হাজার টন। গত বছর একই সময়ে বিক্রি হয়েছিল ৫৫ হাজার টন। একই সময়ে পেট্রল বিক্রি হয়েছে ৪৪ শতাংশ আর অকটেন বিক্রি হয়েছে ৫০ শতাংশের বেশি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়