শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৬ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও)

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুদিন আগে মধ্যরাতে টিএসসি মোড়ে দুই তরুণী ও এক তরুণকে প্রায় আধা ঘণ্টা ধরে নির্যাতন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

সিসিটিভি বিশ্লেষণে দেখা যায়, বুধবার ভোর রাত ৪টা ৫৩ মিনিট। টিএসসির রাস্তায় বাইক থামিয়ে নামেন এক তরুণ ও তরুণী। সেখানে আগে থেকে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার-পাঁচ জন শিক্ষার্থী। মিনিট তিনেক পর বাইক চালক যুবকের দিকে এগিয়ে আসেন এক শিক্ষার্থী। কিছুক্ষণ কথা কাটাকাটির পর শুরু হয় মারধর ও নির্যাতন।

ওই সময় আরেকটি বাইকে ঘটনাস্থলে আসেন ভুক্তভোগীর পরিচিত আরও দুইজন তরুণী ও এক যুবক। তাদেরও মারধর করেন অভিযুক্তরা। হেলমেট দিয়ে দফায় দফায় দুই তরুণীর মাথায় আঘাত করতে থাকেন তারা। বাধা দিতে গেলে প্রথম বাইকের ছেলেটির ওপর আরেক দফা চলে নির্যাতন। ফ্লাইং কিক, কিলঘুষি, লাঠি ও হেলমেট দিয়ে ২৫ মিনিটের বেশি সময় ধরে মারধর করা হয় ভুক্তভোগীদের।

ঘটনার পর ভুক্তভোগী এক যুবক ট্রিপল নাইনে (৯৯৯) কল দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মারামারিতে হস্তক্ষেপ করে না তারা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেন ভুক্তভোগীরা। সূত্র স্টার নিউজ

ভুক্তভোগী বলেন, ‘এই তুই এইখানে জানস না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়? আমারে মারার কারণ আমি নিজেও জানি না। আপনারে (সাংবাদিক) কি বলবো?

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করেছে প্রক্টোরিয়াল টিম। তারা হলেন- ২৩-২৪ সেশনের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের আহমেদ রাকিব এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার তুষার। ঘটনার পর থেকেই পলাতক তারা, মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে।

যেখানে জ্ঞানের চর্চা হওয়ার কথা, গড়ে ওঠার কথা মানবিক মূল্যবোধ, সেই বিশ্ববিদ্যালয়ে নারী হেনস্তার অভিযোগ উঠেছে খোদ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। শিক্ষাঙ্গনে এমন ঘটনা তাই স্বাভাবিকভাবে প্রশ্ন তোলে নারীদের নিরাপত্তা নিয়ে। চাঞ্চল্যকর এই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ‘নারীদেরকে আক্রমণ করা হয়েছে আন্ডার ক্যামেরা, সো এটা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের মান-সম্মান নিয়ে প্রশ্ন তুলেছে। সো আমরা এটা খুব নির্মোহভাবে, নিরপেক্ষভাবে দেখব। যারাই দায়ী থাকবেন আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।’

প্রক্টর জানান, দ্রুত তদন্ত করে রিপোর্ট জমা দেবে এই কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়