শিরোনাম
◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও তেমন কোনো অবনতি কোথাও নেই।

শুক্রবার সকালে কালাই উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন সেই অনুযায়ী সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। যাতে নেতাকর্মীরা কোনোভাবে দলের সুনাম নষ্ট করতে না পারে।

তিনি আরও বলেন, এ দেশকে একটি সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তোলাসহ আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার, সকল মানুষের সম-অধিকার, সাম্য, সুষম বণ্টন এবং নিম্ন আয়ের বা দরিদ্র মানুষগুলোকে কীভাবে তাদের জীবনযাত্রা ভালো এবং সচ্ছল করা যায় এ বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী নানা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এ পদক্ষেপগুলোর বাস্তবায়ন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাবেক জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইট প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়