শিরোনাম
◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা

ঈদের আগেই প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় বিনা টাকায় ফ্যামিলি কার্ড দিতে যাচ্ছে সরকার। এজন্য ফ্যামিলি কার্ড পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তা দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি। এ কর্মসূচি বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এবং সরকারি উদ্যোগে বিনা টাকায় দেওয়া হবে।
 
ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য দালাল বা অন্য কোনো মাধ্যমে আর্থিক লেনদেন করা বেআইনি। কেউ যদি এ ধরনের বেআইনি কাজে জড়িত থাকে, তাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরিয়ে দেয়ার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
 
এদিন দুপুরে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন গণামধ্যমকে বলেন, ফ্যামেলি কার্ড নিয়ে একটি মহল চক্রান্ত করছে। তা থেকে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ফ্যামেলি কার্ড বিতরণে সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা প্রতি মাসে তদারকি করবে।

কার্ড নিয়ে কোন বিতর্কিত প্রচারণা বা টাকার বিনিময়ে এটি কেউ দিতে চাইলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ডা. জাহিদ বলেন, ‘ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে কাজ করেছেন। আজকে সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা এবং উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এটির অনুমোদন হয়েছে।

প্রতি মাসে সুবিধাভোগীরা আড়াই হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে।’ 
 
তিনি বলেন,  ‘এটা কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় বৈষম্য হিসাব করে হবে না। এটি সবার জন্য প্রযোজ্য হবে’, যোগ করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়