শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আশা করছে, অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হওয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম নতুন সরকারও অব্যাহত রাখবে।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আমরা প্রত্যাশা করছি বিচারিক সংস্কার বাস্তবায়ন হবে, কমার্শিয়াল কোর্ট গড়ে তোলা হবে এবং অভিবাসন ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ইইউ-বাংলাদেশ সম্পর্কের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে এসব বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মিলার ও ঢাকায় নিযুক্ত ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতেরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

মিলার গণমাধ্যমকে জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা এবং সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করছে ইইউ।

তিনি বলেন, ইইউ বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু, সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও বিনিয়োগকারী, সহায়তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নবনির্বাচিত সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশীদার।

তিনি বলেন, সংস্কার, বাণিজ্য, মানবিক বিষয়, অভিবাসনসহ ইইউ-বাংলাদেশ সম্পর্কের সব দিক নিয়েই আলোচনা হয়েছে।

ইইউ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও ইইউর মধ্যে পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, আমরা আশা করি খুব শিগগিরই বাংলাদেশের সঙ্গে এই চুক্তি সই করার অবস্থানে যেতে পারব।

মিলার বলেন, অবশ্যই বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়