শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম?

ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এ সরকারের যোগাযোগের গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি। নতুন সরকারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে তাকে।

শেখ রবিউল আলম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। ধানমন্ডি থানা বিএনপির সভাপতিও তিনি।

নথি অনুযায়ী, শেখ রবিউল আলমের জন্ম ১৯৭১ সালের ৬ অক্টোবর। তিনি একজন ব্যবসায়ী। তিনি সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
 
নির্বাচনে শেখ রবিউল আলম ৮০ হাজার ৪৩৬ ভোট পান, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জসিম উদ্দিন পান ৭৭ হাজার ১৩৬ ভোট।
 
তার স্থায়ী ঠিকানা বাগেরহাটে হলেও বর্তমানে তিনি ঢাকার হাতিরপুলে বসবাস করছেন। তার দাখিল করা সরকারি নির্বাচনী হলফনামা অনুযায়ী, তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। নির্বাচনী নথিতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগের উল্লেখ রয়েছে।
 
 বর্তমানে তার বিরুদ্ধে ৭টি ফৌজদারি মামলা চলমান। এসব মামলা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতসহ বিভিন্ন বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন।
 
এ ছাড়া তার নামে আগে ২৮টি মামলার সম্পৃক্ততার তথ্যও রয়েছে। তবে এসব মামলার অধিকাংশই সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে খালাস বা অব্যাহতির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।
 
২০২৪ সালের অক্টোবরে দীপ্ত টিভির সম্প্রচার প্রকৌশলী তানজীল জাহান তামিম হত্যাকাণ্ডে তার কথিত সম্পৃক্ততার অভিযোগে বিএনপি তাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রবিউলের দলীয় পদ স্থগিত করে।
 
এর আগে, একই বছরের ১০ অক্টোবর, ৩২ বছর বয়সি তানজীলকে রবিউলের মালিকানাধীন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান প্লেজ্যান্ট প্রপার্টিজ লিমিটেডের কয়েকজন কর্মচারী ভাড়াটে সন্ত্রাসীদের সহায়তায় পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে।
 
 পেশাগত জীবনে রবিউল একজন ব্যবসায়ী। তিনি এম/এস আরবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং একটি কোম্পানির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
 
২০২৫–২০২৬ করবর্ষে তিনি মোট বার্ষিক আয় ১১ লাখ ৫০ হাজার টাকা প্রদর্শন করেছেন। এর মধ্যে ব্যবসা থেকে আয় ৫ লাখ ৫০ হাজার টাকা এবং পরিচালক হিসেবে পারিশ্রমিক ৬ লাখ টাকা।
 
সরকারি নথিতে তার নিট সম্পত্তির পরিমাণ উল্লেখ রয়েছে ২ কোটি ১ লাখ ৫২ হাজার ৬২৩ টাকা। তার আর্থিক সম্পদের তালিকায় স্থাবর ও অস্থাবর উভয় সম্পত্তিই অন্তর্ভুক্ত।
 
মন্ত্রী শেখ রবিউল আলমের স্ত্রী বকুল আক্তারও একজন ব্যবসায়ী। তার বার্ষিক আয় ১০ লাখ ৭৩ হাজার ৩৯৫ টাকা এবং নিট সম্পদের পরিমাণ ১ কোটি ৭ লাখ ২০ হাজার ৭৯৫ টাকা। তাদের দুই সন্তান রয়েছে—এক ছেলে শেখ রাকিবুল আলম এবং এক মেয়ে রিফা তাশফিয়া; দুজনই বর্তমানে শিক্ষার্থী। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়