শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২১ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বকেয়া ফি না পাওয়ায় ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ

বকেয়া আকাশসীমা ব্যবহারের ফি পরিশোধ না করায় ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এর ফলে সংস্থাটির বেশ কিছু অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের সময় ও দূরত্ব বেড়ে গেছে। এই খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনোমিকস টাইমস।

সূত্রের খবর অনুযায়ী, বকেয়া পাওনা আদায়ে ব্যর্থ হয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই কঠোর পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে না পারায় কলকাতা থেকে গৌহাটি এবং ইম্ফলের মতো গন্তব্যগুলোতে যাওয়ার জন্য স্পাইসজেটকে এখন অনেক ঘুরপথে চলাচল করতে হচ্ছে। এতে ফ্লাইটের সময় যেমন বাড়ছে, তেমনি জ্বালানি খরচও বৃদ্ধি পাচ্ছে।

বিষয়টি নিয়ে স্পাইসজেটের একজন মুখপাত্র জানান, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি বলেন, ‘‘এটি একটি রুটিন বিষয় এবং আমরা দ্রুত সমাধানের জন্য কাজ করছি। আমাদের ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আমরা নিয়ম মেনেই সেবা প্রদান করছি।’’

স্পাইসজেট গত কয়েক মাস ধরেই আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত সপ্তাহের রিপোর্টে দেখা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিকে এয়ারলাইন্সটি ২৬৯.২৭ কোটি রুপি লোকসান করেছে। বর্ধিত খরচ এবং এককালীন কিছু ব্যয়ের কারণে তাদের এই বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট 'ফ্লাইটরাডার ২৪'-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের গন্তব্যগুলোতে স্পাইসজেটের বিমানগুলো বাংলাদেশের ওপর দিয়ে না গিয়ে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করেছে।

সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়