শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৫১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপির ৬ এমপির দ্বৈত শপথ, মন্ত্রিসভার অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য—এই দুই পদে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান।

শপথের আগে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনরায়ের প্রতি সম্মান জানাতে’ দলটির নির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিচ্ছেন। একই ঘোষণায় বলা হয়, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে এনসিপির এমপিরা উপস্থিত থাকবেন না।

এর আগে সকাল ১০টার দিকে সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের প্রাক্কালে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

এনসিপির এই অবস্থান নতুন সংসদ ও সংস্কার প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

 
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়