শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের স‌ঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স‌ঙ্গে টে‌লি‌ফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খোলাইফি। তি‌নি সংসদ নির্বাচনে বিএন‌পির সাফল্যের জন্য তারেক রহমানকে অ‌ভিনন্দন জা‌নিয়েছেন।

রবিবার (১৫ ফেব্রুয়া‌রি) তারেক রহমানের স‌ঙ্গে হওয়া ফোনালাপের তথ্য জানান প্রতিমন্ত্রী খোলাইফি।

প্রতিমন্ত্রী খোলাইফি তার এক্স হ্যান্ডলা‌রে এক পো‌স্টে বলেন, ‘আজ সকা‌লে আমি বাংলা‌দেশ জাতীয়তাবাদী দলের (বিএন‌পি) চেয়ারম্যানের স‌ঙ্গে কথা ব‌লে‌ছি; সংসদ নির্বাচ‌নে তার দ‌লের সাফ‌ল্যের জন্য উষ্ণ অভিনন্দন জা‌নি‌য়ে‌ছি।

আমি বিভিন্ন ক্ষেত্রে কাতার এবং বাংলাদেশের মধ্যে গঠনমূলক সহযোগিতার বন্ধনকে আরো জোরদার করার অপেক্ষায় রয়েছি, যাতে আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশের পারস্পরিক স্বার্থ অগ্রসর হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়