শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যা লিখলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। স্বাভাবিকভাবেই এরপর থেকে বিভিন্ন দেশ দলটিকে এবং তাদের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দনবার্তায় নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়ে মার্কো রুবিও লিখেছেন, সমৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।

এক্স পোস্টে মার্কো রুবিও লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দলটির নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। সমৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করতে চায় (যুক্তরাষ্ট্র)।’

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর স্বীকৃত একাউন্টগুলোতে পোস্টে লিখেছেন, তারেক রহমানের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। ফোনালাপে দুই প্রতিবেশি ভারত ও বাংলাদেশের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি।

ওদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিএনপিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, দীর্ঘদিনের বন্ধুত্ব এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। পাশাপাশি জানিয়েছেন, ‘চীন আরও বলছে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার করা হবে। বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়ানো হবে। একই সঙ্গে, চীন-বাংলাদেশের সমন্বিত কৌশলগত সহযোগী অংশীদারত্ব আরও শক্তিশালী করা হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়