শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন?

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বড় ছুটি পাচ্ছে দেশবাসী। বিভিন্ন সেক্টরে ২ থেকে ৪ দিন পর্যন্ত হতে পারে এই ছুটি। নির্বাচনে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে এই ছুটি ঘোষণা করা হয়েছে। 

সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন উপলক্ষে সারা দেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এরপর শুক্রবার ও শনিবার সরকারি সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

দোকান-শপিং মল বন্ধ থাকছে ২ দিন

ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এ সম্পর্কিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। 

শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের ৩ দিন ছুটি

দেশের শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিন দিন (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে শিল্প-কারখানার শ্রমিক ও কর্মচারীদের। তবে নির্বাচনের পর প্রতিষ্ঠান চাইলে শ্রমিকদের এক দিন কাজ করিয়ে নিতে পারবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি থাকছে কোন কোন দিন?

নির্বাচনকালীন সময়ে সারা দেশের সব তফসিলভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) বন্ধ থাকবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) নির্বাচনকালীন ছুটি সম্পর্কিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটির পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন। এর ফলে দেশের বাজারে ব্যাংকিং কার্যক্রম ও আর্থিক লেনদেনও টানা ৪ দিন বন্ধ থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ) বন্ধ থাকবে ৫ দিন

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন। নির্বাচন, সাপ্তাহিক ছুটি ও ধর্মীয় দিবস উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি (বুধবার থেকে রবিবার) পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

১১ ও ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটের কারণে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে। 

চলতি বছরের স্কুল–কলেজের ছুটির তালিকায় আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের উল্লেখ আছে। সে হিসেবে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৫ দিন বন্ধ থাকছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল–কলেজ)।

লম্বা ছুটি পাচ্ছে মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা

১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটির পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় বন্ধ থাকবে দেশের সকল মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান। 

এরপর ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ মাদরাসা পর্যন্ত পবিত্র রমজান, স্বাধীনতা দিবস, পবিত্র জুমাতুল বিদা, লাইলাতুল কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটি থাকবে আলিয়া মাদরাসাসহ দেশের সকল বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায়। ২৭ ও ২৮ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। ফলে দেশের মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়