শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১৫ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ করা হয় নি: মন্ত্রণালয়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদ থেকে মোহাম্মদ এজাজকে অপসারণ করা হয়নি। তার নিয়োগের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন।

সোমবার (৯ ফেব্রয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রজ্ঞাপন নম্বর 46.00.0000.000.070.18.006.24-97 এর মাধ্যমে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তার এই নিয়োগের মেয়াদ আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শেষ হবে।
এদিকে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রজ্ঞাপন নম্বর 46.00.0000.000.070.18.006.24-১২০ এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ হওয়ার পর আগামী ১১ ফেব্রুয়ারি সুরাইয়া আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করবেন।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, এটি কোনো ধরনের অপসারণ বা শাস্তিমূলক ব্যবস্থা নয়; বরং নির্ধারিত মেয়াদ শেষে নিয়মিত প্রশাসনিক পরিবর্তনের অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়