শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫২ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতিরঝিলে গাড়িতে ‘ঘষা’ লাগা নিয়ে পুলিশের এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ (ভিডিও)

রাজধানীর হাতিরঝিলে গাড়িতে 'ঘষা' লাগা নিয়ে পুলিশের এক অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি) মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাতিরঝিল থানায় হওয়া এক মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত এডিসি মাহফুজ্জামান সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত। মারধরের কারণে তার শরীরে ১৭টি সেলাই লেগেছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, দায়িত্ব পালন শেষে প্রাইভেটকারে করে আফতাবনগরের বাসায় যাচ্ছিলেন এডিসি মাহফুজ্জামান সরকার। সঙ্গে তার এক বন্ধুও ছিলেন। হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজ পার হওয়ার সময় পাশ দিয়ে চলা আরেকটি গাড়ির সঙ্গে তার গাড়ির সামান্য ঘষা লাগে।

এরপর ওই গাড়ির লোকজন মাহফুজ্জামানের গাড়ির গতিরোধ করে বাকবিতণ্ডা শুরু করে। একপর্যায়ে ১০-১২ জন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়।

ডিসি সৈয়দ মোহাম্মদ ফরহাদ আরও বলেন, 'হামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনার সময় তারা মদ্যপ অবস্থায় ছিল বলে শুনেছি। এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে।'

পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীরা সবাই ব্যবসায়ী। এ ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন।

ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানও বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়