শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পে স্কেলের দাবিতে উত্তাল আগারগাঁও, ইসি ভবনের সামনে বিক্ষোভ (ভিডিও)

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন দ্রুত বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ঘোষিত তিন দিনের বিশেষ কর্মসূচির শেষ দিনে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ব্যাপক বিক্ষোভ করেছেন সরকারি চাকরিজীবীরা।

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই টানা আন্দোলনের প্রভাবে দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়সহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে চরম স্থবিরতা বিরাজ করছে। প্রয়োজনীয় দাপ্তরিক কাজ থমকে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আন্দোলনরত কর্মচারীদের দাবি—দীর্ঘ সাত বছর বেতন না বাড়ায় বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তারা মানবেতর জীবনযাপন করছেন।

সমন্বয় পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানার সুনির্দিষ্ট ঘোষণা না এলে কঠোরতর কর্মসূচি পালন করা হবে। এরই অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভূখা মিছিল’ করার ঘোষণা দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়