শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন এলাকায় হর্ন বাজালেই ১০ হাজার টাকা জরিমানা

ঢাকা মহানগরে শব্দদূষণ রোধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সচিবালয় সংলগ্ন এলাকাগুলোকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে এসব এলাকায় হর্ন বাজালে বড় অংকের জরিমানা ও জেল খাটতে হতে পারে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সচিবালয় ও এর আশপাশের এলাকায় হর্ন বাজানোর বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫-এর আওতায় এই কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে আর বলা হয়, নির্ধারিত ‘নীরব এলাকায়’ কেউ হর্ন বাজালে তাকে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। সচিবালয়ের চারদিকের রাস্তা ও অভ্যন্তরীণ পার্কিং এলাকায় এই নিয়ম কঠোরভাবে মানার জন্য সব সরকারি ও বেসরকারি গাড়ি চালকদের অনুরোধ জানানো হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হবে। ডিএমপি’র ট্রাফিক বিভাগ, বিআরটিএ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটগণ এই সমন্বিত অভিযানে অংশ নেবেন। অভিযানের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিশেষ সমাবেশেরও আয়োজন করা হবে।

মূলত শব্দদূষণ নিয়ন্ত্রণে এনে জনস্বাস্থ্য ও শান্তি বজায় রাখতেই ডিএমপি এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়