শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী ভোটে অগ্রগতি: পোস্টাল ব্যালটে দেশে পৌঁছেছে ১ লাখ ৯৪ হাজারের বেশি ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথমবারের মতো প্রবাসে থাকা ভোটার ও ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ভোটদান সম্পূর্ণ করে প্রবাসী ভোটাররা তাদের ব্যালট ফেরত পাঠানো শুরুও করেছেন। আজ পর্যন্ত ভোট শেষে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) পোস্টাল ব্যালট সংক্রান্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য থেকে এই সংখ্যা জানা গেছে।

পোস্টাল ব্যালট সংক্রান্ত ইসির দেওয়া তথ্যে জানা গেছে, বাংলাদেশ থেকে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫টি ব্যালট ভোটারের হাতে পৌঁছেছে। আর ভোটার কর্তৃক ৪ লাখ ৬৪ হাজার ২২৫টি ব্যালটে ভোটদান সম্পূর্ণ হয়েছে।

আরও জানানো হয়, ভোটদান সম্পূর্ণ হওয়ার পর ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন ভোটার ডাকযোগে তার ব্যালট ফেরত পাঠিয়েছেন। এর মধ্যে সোমবার পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। বিডি পোস্ট থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে ১ হাজার ৮৫৯ ব্যালট পেপার।

এদিকে পোস্টাল ভোট বিডির ওয়েবসাইট থেকে জানা গেছে, ভোটারদের কাছে সরবরাহ করতে না পারায় ১২ হাজার ১৭০টি ব্যালট ভোট ছাড়াই দেশে ফেরত এসেছে।

উল্লেখ্য, পোস্টাল ব্যালটে ভোট দিতে এবার ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়