শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত নিলয় গ্রেফতার

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত রিফাত নিলয় জোয়ার্দারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রিফাত নিলয়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে।

ডিবি সূত্র জানায়, জুলাই আন্দোলন দমাতে অর্থের যোগান দেওয়ার অভিযোগ রয়েছে রিফাত নিলয় জোয়ার্দারের বিরুদ্ধে। আন্দোলন চলাকালে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ ও তা নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার কাজে তিনি জড়িত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। একাধিক হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন তিনি প্রকাশ্যে চলাফেরা করছিলেন।

এদিকে, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের দখলে থাকা ঢাকা শহরের একাধিক ফ্ল্যাট রিফাত নিলয়ের তত্ত্বাবধানে ছিল বলেও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এসব ফ্ল্যাট ভাড়া দিয়ে প্রতি মাসে ভাড়ার টাকা সংগ্রহ করতেন রিফাত। পরে সেই অর্থ বেনজীর আহমেদ ও মনিরুল ইসলামের কাছে পৌঁছে দেওয়া হতো।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, গ্রেফতারের পর রিফাত নিলয়ের আর্থিক লেনদেন, সম্পত্তি ব্যবস্থাপনা এবং আন্দোলন দমনে অর্থায়নের নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিবি।

ডিবি সূত্র আরও জানায়, এই গ্রেফতারের মাধ্যমে সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক অনিয়ম ও অবৈধ সম্পদ ব্যবস্থাপনার একটি বড় চিত্র সামনে আসতে পারে বলে মনে করছে তদন্ত সংস্থা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়