শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৩ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সনদ জালিয়াতি করে চাকরি, ৩ বিসিএস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

সনদ জালিয়াতি করে চাকরি নেয়ায় বিসিএস ৩৮ ব্যাচের দুজন ও ৪১ ব্যাচের একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

দুদকের মামলার তালিকায় থাকা ওই কর্মকর্তারা হলেন—৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস (রেজি. নম্বর-০৮২৯৪৭), ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু (রেজি. নম্বর-১১০৬৬২৯৬) এবং ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা (রেজি. নম্বর-০৮২৮১৪)।

জালিয়াতির মাধ্যমে স্নাতকের সনদ প্রস্তুতপূর্বক পাবলিক সার্ভিস কমিশনে দাখিল করে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি নেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পরবর্তীতে সনদ যাচাই করে দেখা যায় যে, তাদেরর সনদটি জালিয়াতির মাধ্যমে তৈরি করা। এ অপরাধের প্রেক্ষিতে দুদক বিধিমালা, ২০০৭-এর ১০(চ) বিধির আলোকে তার বিরুদ্ধে মামলা রুজু করার জন্য কমিশন কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে।

সূত্র জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে স্নাতক পরীক্ষার অবতীর্ণ সনদ জালিয়াতি করে পিএসসিতে জমা দেয়ার অভিযোগ দীর্ঘদিনের। ইতোমধ্যে পিএসসির নিজস্ব তদন্তে এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। ওই প্রতিষ্ঠানের সুপারিশের আলোকেই দুদক এখন আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে। অনুসন্ধান প্রতিবেদন বলছে, অভিযুক্তরা জালিয়াতির মাধ্যমে স্নাতক পরীক্ষার অবতীর্ণ সনদ প্রস্তুত করে বিসিএসে আবেদন করেছিলেন। পরবর্তীতে সনদ যাচাই করে দেখা যায় যে, আবেদনকালে দাখিল করা সেসব সনদ ছিল জাল। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়