শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:২২ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পাকিস্তানের

বাংলাদেশ ও কাতারের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে এই সহযোগিতা বাড়ানোর কথা জানিয়েছে ইসলামাবাদ। এ খবর দিয়েছে দ্য ন্যাশন।

মঙ্গলবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের সার্বিক অবস্থা পর্যালোচনা করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।

আলোচনার সময় উভয় পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও মতবিনিময় হয়।

উভয় পক্ষই অভিন্ন স্বার্থ রক্ষা, আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও সংলাপ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থিতিশীলতা ও সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ ও কাতারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ইসলামাবাদ। উৎস: মানবজমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়